1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় ধরা পড়লেন শিল্পগোষ্ঠী কেডিএসের চেয়ারম্যান খলিলুর রহমান নির্বাচনে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ -সেনাপ্রধানের পটিয়ায় মোমবাতি প্রতীকের প্রচারণায় জনতার উচ্ছ্বাস, ভোটের মাঠে নতুন গতি পটিয়ায় গণসংযোগে আবু তালেব সারতাজের ঘোষণা মানবতার সমাজ গড়তেই ইনসানিয়াত বিপ্লবের ডাক পটিয়া জেনারেল হাসপাতালের সহযোগিতায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পটিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র সহ দু’জন আটক পটিয়ায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার, আচরণবিধি সভায় মেজর আফজাল ২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান পটিয়ায় বেপরোয়া ট্রাকের চাপায় ঝরল শিশুর প্রাণ চট্টগ্রাম-১২ পটিয়ায় ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম-এর প্রচারণার দ্বিতীয় দিন: ভাটিখাইন ইউনিয়নে গনসংযোগ ও পথসভা

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে পটিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি :

শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে পটিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২জানুয়ারি) ইন্দ্রপুল বায়তুশ শরফ মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি পটিয়া বাস স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের বাইতুল মাল সম্পাদক ও পটিয়া অঞ্চল তত্ত্বাবধায়ক ছাত্রনেতা আব্দুল হামিদ। এছাড়াও বক্তব্য রাখেন পটিয়া শহর আদর্শ থানা শাখার সভাপতি মাহবুব উল্লাহ এবং পটিয়া পশ্চিম আদর্শ থানা শাখার সভাপতি মুহাম্মদ জিহান। সমাবেশটি সঞ্চালনা করেন পটিয়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি গাজী আবুল হাসনাত জুবায়ের।

বক্তারা শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ডাকসু, রাকসু, চাকসু, জাকসু ও জকসু নির্বাচনে ভরাডুবির পর একটি কুচক্রী মহল নিজেদের ব্যর্থতা আড়াল করতে শাকসু নির্বাচন স্থগিত করেছে। অবিলম্বে শাকসুসহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের মেন্ডেট বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় আগামীর যে কোনো নির্বাচনে তরুণ সমাজ এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকবে। ইসলামী ছাত্রশিবির শহীদের স্মৃতি বুকে ধারণ করে কোরআনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্যাম্পাস থেকে গ্রাম-নগর পর্যন্ত সংগঠিত আন্দোলন চালিয়ে যাবে—এমন প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট