1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

পটিয়ায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার, আচরণবিধি সভায় মেজর আফজাল

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন মেজর আফজাল মাহমুদ। তিনি বলেন, ভোটের দিন যেন সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

শনিবার (২৪শে জানুয়ারি )দুপুরে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি সম্পর্কিত এক মতবিনিময় সভায় এসব আশ্বাস দেওয়া হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেজর আফজাল মাহমুদ বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে ৫ মিনিটের মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভায় অংশ নিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান প্রার্থীরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির প্রার্থী এনামুল হক এনাম ও তার প্রধান নির্বাচনী এজেন্ট খোরশেদ আলম, ইসলামী ফ্রন্টের প্রার্থী ইয়ার মোহাম্মদ পেয়ারু, এলডিপির প্রার্থী এম এয়াকুব আলীর প্রতিনিধি মনছুর আলম ও গাজী আমির হোসেন, জাতীয় পার্টির প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আবু তালেব হেলালী, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন হিরু (ফুটবল প্রতীক) এবং ইসলামী আন্দোলনের প্রার্থী এস এম বেলাল নুরের প্রতিনিধি মুজিবুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট