1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

পটিয়ায় মোমবাতি প্রতীকের প্রচারণায় জনতার উচ্ছ্বাস, ভোটের মাঠে নতুন গতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বৃহত্তর সুন্নী ঐক্যজোট থেকে মনোনীত বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারুর মোমবাতি প্রতীকের প্রচারণায় দিন দিন বাড়ছে জনসম্পৃক্ততা। মঙ্গলবার পটিয়ার ভাটিখাইন ইউনিয়ন, শ্রীমাই বাজার ও আশপাশের এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশ নেন সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু। এ সময় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সকালে শ্রীমাই বাজার থেকে শুরু হওয়া প্রচারণা ভাটিখাইন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে বিকেলে পথসভায় গিয়ে শেষ হয়। গণসংযোগকালে সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু দোকানদার, দিনমজুর, তরুণ ও প্রবীণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নানা সমস্যার কথা শোনেন।
পথসভায় বক্তব্যে তিনি বলেন,
“পটিয়ার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মোমবাতি প্রতীক অন্যায়-অবিচারের অন্ধকার ভেদ করে আলোর পথ দেখানোর প্রতীক। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে পটিয়াকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন এলাকায় রূপান্তর করব।”
প্রচারণাকালে মোমবাতি প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের উদ্দেশে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় অনেক ভোটার প্রার্থীর সঙ্গে করমর্দন করেন এবং সমর্থনের আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দা মো. নাছির উদ্দিন বলেন,
“এই প্রার্থী সাধারণ মানুষের কাছে আসছেন, কথা শুনছেন—এটাই আমাদের ভালো লেগেছে। পরিবর্তনের আশায় আমরা মোমবাতি প্রতীকের দিকে তাকিয়ে আছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট