
আবদুল্লাহ আল নোমান:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় সাংবাদিকরা পটিয়ার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা এবং জনভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি সম্ভাবনাময় এই জনপদের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জবাবে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়াকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা উন্নয়নের পথকে আরও সুগম করে এবং বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করতে সহায়তা করে। এ কারণে তিনি সাংবাদিকদের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
মতবিনিময় সভায় পটিয়ায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি, উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহবায়ক আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, বিএনপি নেতা ইসমাইল হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব মীর জাকের আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা কৃষক দলের আহবায়ক মাহাবুল আলম পারভেজ, পৌরসভা কৃষক দলের আহবায়ক বুলবুল আহমেদ নান্নু এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম হোসেন নয়ন।