1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পটিয়ায় আউশ মৌসুমে কৃষি প্রণোদনা: ১১০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ পটিয়ায় অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ৪ গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট চাকরি ফিরিয়ে দিন—সংসদে জোর দাবি বিএনপি এমপিদের পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, ৫ দিন পর আইসিইউতে শেষ নিঃশ্বাস ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল মতিঝিল, পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পটিয়ায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৪৫ হাজার শিশু পটিয়ায় তীব্র লোডশেডিং জনজীবন স্থবির, বিপাকে হাসপাতাল-ব্যবসা-শিক্ষা খাত রহস্যজনক মৃত্যু পটিয়ার খাল থেকে উদ্ধার নারীর লাশ শনাক্ত শরীরে আঘাতের চিহ্ন

রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :

রাজধানীর কড়াইল বস্তির নারী ও শিশুদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে নতুন এক মানবিক কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে অর্থ সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
আজ কড়াইল, সাততলা বস্তি ও ভাষানটেক এলাকার ১৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। সরকারের এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের প্রায় ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগী অন্তর্ভুক্ত হচ্ছেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে পাইলট প্রকল্প শেষ করে পর্যায়ক্রমে সারাদেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো রাজনৈতিক পরিচয় নয়, বরং কেবল প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোই এই সুবিধা পাবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশের ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।
সরকারের এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট