1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পটিয়ায় আউশ মৌসুমে কৃষি প্রণোদনা: ১১০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ পটিয়ায় অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ৪ গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট চাকরি ফিরিয়ে দিন—সংসদে জোর দাবি বিএনপি এমপিদের পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, ৫ দিন পর আইসিইউতে শেষ নিঃশ্বাস ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল মতিঝিল, পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পটিয়ায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৪৫ হাজার শিশু পটিয়ায় তীব্র লোডশেডিং জনজীবন স্থবির, বিপাকে হাসপাতাল-ব্যবসা-শিক্ষা খাত রহস্যজনক মৃত্যু পটিয়ার খাল থেকে উদ্ধার নারীর লাশ শনাক্ত শরীরে আঘাতের চিহ্ন

পটিয়ায় তেলের দোকান বন্ধ, কৃত্রিম সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

স্টাফ রিপোর্টার, পটিয়া:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় হঠাৎ করে তেলের দোকান ও বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ থাকায় কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। প্রয়োজনীয় জ্বালানি  তেল সংগ্রহ করতে না পেরে অনেকেই এক স্থান থেকে অন্য স্থানে ঘুরেও কাঙ্ক্ষিত পণ্য পাচ্ছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে তেলের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে কয়েকটি পেট্রোল পাম্পেও জ্বালানি সরবরাহ বন্ধ রাখায় মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। এতে দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটছে এবং জনসাধারণের দুর্ভোগ বাড়ছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বাজার স্বাভাবিক রাখার কথা থাকলেও কিছু ব্যবসায়ী তা উপেক্ষা করে দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। এতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রান্নার জন্য প্রয়োজনীয় ভোজ্য তেল ও যানবাহনের জন্য জ্বালানি না পেয়ে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে দূরের বাজারে গিয়ে তেল সংগ্রহের চেষ্টা করছেন।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন, যাতে সাধারণ মানুষকে আর ভোগান্তিতে পড়তে না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট