1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ পটিয়ায় তেলের দোকান বন্ধ, কৃত্রিম সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা সাড়ে ১৬ কোটি টাকার দুই সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পটিয়ায় উন্নয়নের সূচনা করলেন এমপি এনামুল হক এনাম ঘন ঘন ভূমিকম্পে উদ্বেগ: ২৬ দিনে ৮ বার কাঁপলো দেশ রমজান-ঈদে ‘সম্মান’ নামের চাপ: মেয়ের বাবার ঘাড়ে সামাজিক বোঝা সমাজের নামে চলা এই কেমন নিয়ম? তরুণ প্রজন্মের প্রতিবাদে বদলাচ্ছে কিছু ধারা স্বৈরাচারী আচরণের অভিযোগে গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে বুধবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ চাকরি ফেরতের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ইসলামি ব্যাংকের ৫ হাজার কর্মী নিয়ে এমপি জসিমের খোলা চিঠি দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদকের মা নুরজাহান বেগম আর নেই ছনহরায় যুবতীর আত্মহত্যা, পরিবারের আহাজারি

রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :

রাজধানীর কড়াইল বস্তির নারী ও শিশুদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে নতুন এক মানবিক কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে অর্থ সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
আজ কড়াইল, সাততলা বস্তি ও ভাষানটেক এলাকার ১৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। সরকারের এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের প্রায় ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগী অন্তর্ভুক্ত হচ্ছেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে পাইলট প্রকল্প শেষ করে পর্যায়ক্রমে সারাদেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো রাজনৈতিক পরিচয় নয়, বরং কেবল প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোই এই সুবিধা পাবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশের ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।
সরকারের এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট