
নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে কেন্দ্রীয় ঈদ জামাত ও ইসলামিক অনুষ্ঠান উদযাপন পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আরিফুল্লাহ মুকুল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— শওকত আকবর মুন্না, মোহাম্মদ ইদ্রিস, মামুনুল হক সুমন, আলী হায়দার, আবুল কালাম আযাদ (ডিনার), শাহরিয়ার ওসমান, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম মুন্না, আবদুল আজিজ ও সাইফুল ইসলাম।
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন— আবদুল মন্নান, আবু নাঈম ও রাশেদুজ্জামান নুর। অর্থ সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল নোমান। এছাড়াও কমিটিতে ২৪ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় ধর্মীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত সফলভাবে আয়োজন এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির সদস্যরা এলাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ইসলামী মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন এবং আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।