1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও নববর্ষ বরণ উৎসবের সূচনা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এম. ইয়াকুব আলীর ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ ভবিষ্যতেও সমাজকল্যাণে কাজের অঙ্গীকার পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু

দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে সরব এসিল্যান্ড রয়া ত্রিপুরা

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল নোমান ,পটিয়া চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া সার্কেলে দালালমুক্ত, স্বচ্ছ ও ঝামেলাহীন ভূমি সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। ভূমি সেবা খাতে দীর্ঘদিনের দালালদের আধিপত্য, অতিরিক্ত খরচ, হয়রানি ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে পটিয়া সার্কেল এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একটি শক্তিশালী দালাল চক্র চিহ্নিত করা হয়। পরে মাঠপর্যায়ে তদন্ত ও অভিযানের মাধ্যমে অফিসের ভিতরে ও বাহিরে অবস্থান নেওয়া দালালদের অপসারণ করা হয়। খারিজ/নামজারি সেবা বন্ধ না রেখেই এসব পদক্ষেপ গ্রহণ করায় এলাকাবাসীর মধ্যে সন্তোষের বাতাস বইছে। এ বিষয়ে এসিল্যান্ড রয়া ত্রিপুরা বলেন, “ভূমি অফিসে দালালদের উপস্থিতিতে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অতিরিক্ত খরচ, অযথা সময় ক্ষয় ও নানা জটিলতার মুখে পড়েছে। তাই হয়রানি রোধ ও সেবা নিশ্চিতকরণে নিয়ম অনুযায়ী কাগজপত্র যাচাই-বাছাই এবং শুনানির মাধ্যমে খারিজ/নামজারি প্রদান করা হচ্ছে। আমাদের লক্ষ্য ভূমি সেবা সম্পূর্ণ দালালমুক্ত করা এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সবাই যেন সরকারি নির্ধারিত ফি (ডিসিআর) দিয়েই যেকোন জায়গা থেকে সরাসরি সেবা নিতে পারে। তিনি আরও বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত কেউ অপপ্রচার করলেও আমি জনগণের স্বার্থে, সাধারণ ভূমি মালিক ও নীরিহ কৃষকের ন্যায্য সেবা নিশ্চিতে, কাজ কাউকে দেখিয়ে নয়ত দায়িত্ব, নৈতিকতা ও নীতির জায়গা থেকে চালিয়ে যাবো। কোন ধরনের চাপ বা অন্যায়ের কাছে মাথা নত করবো না। সহকারী কমিশনারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় এক মুক্তিযোদ্ধা জানান, এখন কোনো প্রভাবশালী বা দালালের দ্বারস্থ না হয়েই জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে দেখা করে সমস্যার সমাধান পাচ্ছেন। এতে ভূমি সংক্রান্ত মিসকেস কমে এসেছে এবং সাধারণ মানুষের আস্থা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কচুয়াই থেকে নামজারি করতে আসা কৃষক আবদুল আলীম বলেন, “আগে অফিসে এসে না চাইলেও দালালের সাহায্য নিতে হতো। এখন আর দালাল চোখে পড়ে না। অফিস থেকেই সব কাজ করা যাচ্ছে। এতে ঝামেলা কমেছে, খরচ কমেছে, সময়ও বেঁচেছে। আমরা সত্যিই সন্তুষ্ট। স্থানীয়রা মনে করছেন, দালালমুক্ত সেবা নিশ্চিতকরণে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পটিয়া সার্কেলের ভূমি সেবায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে এবং সারাদেশের জন্য এটি একটি সফল ও অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট