1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন উন্নয়ন ও গণমাধ্যম সহযোগিতায় জোর দিলেন এমপি এনামুল হক এনাম শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবদল নেতা শওকত আকবর মুন্নার জন্মদিন পটিয়ার জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবো: এনামুল হক এনাম এমপি পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পটিয়ার প্রবাসী মফিজুর রহমানের রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ পটিয়ায় তেলের দোকান বন্ধ, কৃত্রিম সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা

পটিয়ায় বাজারে মিলছে না রান্নার গ্যাস নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ, চরম ভোগান্তিতে গ্রাহক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় রান্নার গ্যাসের সিলিন্ডার সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলার বিভিন্ন বাজারে খোঁজ করেও সরকারি নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সাধারণ গ্রাহকরা। কোথাও কোথাও সিলিন্ডার মিললেও নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকশ টাকা বেশি আদায় করা হচ্ছে।এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) কর্তৃক নির্ধারিত বাজারে গ্যাসের সিলিন্ডারের দাম ১৩০৬ নির্ধারণ করলেও, সেই সিলিন্ডার ১৬৫০ টাকা থেকে ১৮০০ টাকা পযন্ত নিচ্ছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান,অনেক দোকানদার গ্যাস নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ সংকটের অজুহাতে অতিরিক্ত দাম দাবি করছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
পটিয়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ক্রেতা অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে দোকানে দোকানে ঘুরেও গ্যাস পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে কেউ কেউ বেশি দাম দিয়ে সিলিন্ডার কিনছেন। এতে নিত্যপ্রয়োজনীয় খরচ বেড়ে গেছে। গৃহস্থালির পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র খাবার ব্যবসায়ীরাও গ্যাস সংকটে কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন।
এদিকে কয়েকজন খুচরা বিক্রেতা দাবি করেন, ডিপো পর্যায়ে সরবরাহ স্বাভাবিক না থাকায় তারা সময়মতো সিলিন্ডার পাচ্ছেন না। পরিবহন সংকট ও সরবরাহ ঘাটতির কারণেই বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাদের বক্তব্য। তবে গ্রাহকদের অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় করছে।
ভোক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি নির্ধারিত দামে রান্নার গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে অতিরিক্ত দাম নেওয়া ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এ ব্যাপারে কথা বলতে এক্সিকিউটিভ মাজিস্ট্রেট রয়া ত্রিপুরার মুঠে ফোনে একাধিকবার কল দিলেও, তিনি কল রিসিভ করেননি।
রান্নার গ্যাসের এমন সংকট ও মূল্যবৃদ্ধিতে পটিয়ার সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট