1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি

সাংবাদিক নোমানের পিতার ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা °
চট্টগ্রামের পটিয়ায় দৈনিক সময়ের কাগজ রিপোর্টার ও অনলাইন পোর্টাল খবর পটিয়ার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক আবদুল্লাহ আল নোমানের পিতা আবদুল মাবুদ (৭৮) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসন্তান, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১টায় পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক নুর হোসেন, সদস্য সচিব আহমদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক এটিএম তোহা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস. এম. এ. কে. জাহাঙ্গীর, আবদুর রাজ্জাক, শফিউল আজম, রবিউল আলম ছোটন, ওবাইদুল হক পিবলু, রাফিউল আকরাম আলভি, ওয়াহিদ, ইরফান,পটিয়া পৌরসভার সাবেক মেয়র,পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর,বিএনপি নেতা আবুল ফয়েজ কমিশনার, ফরিদ আহমদ, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, আবদুস সালাম,নাজিমুদ্দিন, শওকত আকবর মুন্না প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট