1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন উন্নয়ন ও গণমাধ্যম সহযোগিতায় জোর দিলেন এমপি এনামুল হক এনাম শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবদল নেতা শওকত আকবর মুন্নার জন্মদিন পটিয়ার জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবো: এনামুল হক এনাম এমপি পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পটিয়ার প্রবাসী মফিজুর রহমানের রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ পটিয়ায় তেলের দোকান বন্ধ, কৃত্রিম সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা

আইনি জট কাটল, পটিয়ায় এলডিপির প্রার্থী এম এয়াকুব আলীর হাতে প্রতীক হস্তান্তর

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পাওয়ার পর চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে এলডিপির প্রার্থী এম এয়াকুব আলীর হাতে দলীয় প্রতীক ‘ছাতা তুলে দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মনছুর আলম এবং গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার মহামান্য হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এম এয়াকুব আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দেন আদালত। ফলে তার নির্বাচনী প্রচারণায় আর কোনো আইনগত বাধা রইলো না।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম এয়াকুব আলী বলেন,
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই ন্যায়বিচারের জন্য আমি কৃতজ্ঞ। এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমসহ দলের সকল নেতাকর্মী এবং পটিয়াবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন,
আজকে প্রতীক পেলাম। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ছাতা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক একটি জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

এ বিষয়ে এম এয়াকুব আলীর আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী রিফাত বলেন, মহামান্য হাইকোর্ট ডিভিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন। এখন তিনি পূর্ণাঙ্গভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের অজুহাতে তার মনোনয়ন বাতিল করা হয়। যদিও ওই বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকলেও নির্বাচন কমিশন তার আপিল নামঞ্জুর করে। পরে দীর্ঘ আইনি লড়াই শেষে মনোনয়নের বৈধতা ফিরে পান তিনি।

স্থানীয় রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই এম এয়াকুব আলী পূর্ণোদ্যমে মাঠে নামবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট