1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকটে পটিয়া, বন্ধ সব তেলের দোকান—চরম ভোগান্তিতে চালকরা মশার কামড়ে অতিষ্ঠ পটিয়া, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ হাজী মহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন উন্নয়ন ও গণমাধ্যম সহযোগিতায় জোর দিলেন এমপি এনামুল হক এনাম শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবদল নেতা শওকত আকবর মুন্নার জন্মদিন পটিয়ার জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবো: এনামুল হক এনাম এমপি পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পটিয়ার প্রবাসী মফিজুর রহমানের

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাবের অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার; মোটরসাইকেলসহ আটক ২

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ১৯ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহন ও সরবরাহের সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা পাচারের উদ্দেশ্যে বোয়ালখালীসহ আশপাশের এলাকায় সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।
র‍্যাব আরও জানায়, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র‍্যাব-৭ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট