1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবো: এনামুল হক এনাম এমপি পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পটিয়ার প্রবাসী মফিজুর রহমানের রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ পটিয়ায় তেলের দোকান বন্ধ, কৃত্রিম সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা সাড়ে ১৬ কোটি টাকার দুই সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পটিয়ায় উন্নয়নের সূচনা করলেন এমপি এনামুল হক এনাম ঘন ঘন ভূমিকম্পে উদ্বেগ: ২৬ দিনে ৮ বার কাঁপলো দেশ রমজান-ঈদে ‘সম্মান’ নামের চাপ: মেয়ের বাবার ঘাড়ে সামাজিক বোঝা সমাজের নামে চলা এই কেমন নিয়ম? তরুণ প্রজন্মের প্রতিবাদে বদলাচ্ছে কিছু ধারা স্বৈরাচারী আচরণের অভিযোগে গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে বুধবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :

চট্টগ্রামের পটিয়ায় পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দি কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী।
পটিয়া প্রেস ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক নুর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহমদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা।
এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কমিটির সদস্য আবদুস সোবহান, রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, আবদুর রাজ্জাক, শফিউল আজম, রবিউল আলম ছোটন, সেলিম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অধ্যক্ষ আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. সেলিম, কৃষি ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, মাস্টার শ্যামল দে, জেলা ছাত্রদল নেতা তারেকুর রহমান তারেক, ছাত্রনেতা আশিকুল মোস্তফা তাইফু, অধ্যাপক রেজাউল করিম আনসারী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. মোদাচ্ছের এবং কর্ণফুলী প্রেস ক্লাবের সদস্য সচিব মো. আয়াজ।
এছাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, এসএম রহমান, কামরুল ইসলাম, তাপস দে আকাশ, ওবাইদুল হক পিবলু, শাহজাহান চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, এস এম জুয়েলসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির স্বার্থে ছোটখাটো বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট