1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন উন্নয়ন ও গণমাধ্যম সহযোগিতায় জোর দিলেন এমপি এনামুল হক এনাম শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবদল নেতা শওকত আকবর মুন্নার জন্মদিন পটিয়ার জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবো: এনামুল হক এনাম এমপি পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পটিয়ার প্রবাসী মফিজুর রহমানের রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ পটিয়ায় তেলের দোকান বন্ধ, কৃত্রিম সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা

পটিয়ায় গণসংযোগে আবু তালেব সারতাজের ঘোষণা মানবতার সমাজ গড়তেই ইনসানিয়াত বিপ্লবের ডাক

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইনসানিয়াত বিপ্লবের ‘আপেল’ প্রতীকের প্রার্থী আবু তালেব সারতাজ বলেন, রাজনীতি হওয়া উচিত স্রষ্টা প্রদত্ত সব মানুষের প্রতি ভালোবাসা এবং সব সৃষ্টির প্রতি মমত্ববোধের ভিত্তিতে। তিনি মঙ্গলবার বিকেলে পটিয়া উপজেলার বাকখালী বড়ুয়া পাড়া এলাকায় গনসংযোগকালে বৌদ্ধ সম্প্রাদায়ের মানুষের সাথে মতবিনিময়কালে একথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে আবু তালেব সারতাজ বলেন, আজকের রাজনীতিতে দখলদারিত্ব ও সংকীর্ণতা বেড়ে গেছে। রাজনীতি যদি শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মের ভিত্তিতে হয়, তবে সেখানে সংখ্যাগরিষ্ঠরা সুযোগ ভোগ করলেও সংখ্যালঘুরা আতঙ্কের মধ্যে থাকে। সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটিই রাজনৈতিক নাম হওয়া উচিত, আর তা হলো ‘সর্বজনীন মানবতার রাষ্ট্র। তিনি সমাজে চলমান সহিংসতার কঠোর নিন্দা জানিয়ে বলেন, বর্তমানে বিভিন্ন স্থানে মাজার ও মন্দির ভেঙে ফেলা হচ্ছে এবং জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে, যা কোনো ধর্মের শিক্ষা বা রাজনীতি হতে পারে না। তিনি সতর্ক করে বলেন, মানুষ যদি অন্যের ওপর জুলুম করে, তবে সে তার মানবিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে পশুর সমান হয়ে যায় এবং অমানুষের মাধ্যমে রাজনীতিতে ভালো কিছু আসা সম্ভব নয়। তিনি আরও বলেন যে, আল্লামা ইমাম হায়াতের নির্দেশিত ইনসানিয়াত বিপ্লবের মূল লক্ষ্য হলো সব মানুষের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা। তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ধর্মে কোনো জবরদস্তি নেই এবং যার যার ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা সবার থাকা উচিত। অনেকে মুখে কোরআনের কথা বললেও তার সঠিক মর্মার্থ ও বাস্তবায়ন করছেন না। তিনি পটিয়াবাসীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও মানবতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান, যেখানে সংঘাতের বদলে কেবল ইনসানিয়াত বা মানবতা বিদ্যমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ইনসানিয়াত বিপ্লব সভাপতি মোরশেদ আলম খোরশেদ, উপদেষ্টা শরীফ সরোয়ার, নজরুল ইসলাম, উপজেলা ইনসানিয়াত বিপ্লব সাধারণ সম্পাদক আবদুর রহিম, পৌরসভার সাধারণ সম্পাদক আবুল কালাম, বাকখালী বধিস্বত্ব বিহার কমিটির সাধারণ সম্পাদক বাবুল বড়ুয়া, মীর হোসেন সুজন, এনামুল হক চৌধুরী, ইমতিয়াজ রিপন প্রমুখ। এর আগে তিনি উপজেলার হাইদগাঁও, করলসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট