1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকটে পটিয়া, বন্ধ সব তেলের দোকান—চরম ভোগান্তিতে চালকরা মশার কামড়ে অতিষ্ঠ পটিয়া, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ হাজী মহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন উন্নয়ন ও গণমাধ্যম সহযোগিতায় জোর দিলেন এমপি এনামুল হক এনাম শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবদল নেতা শওকত আকবর মুন্নার জন্মদিন পটিয়ার জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবো: এনামুল হক এনাম এমপি পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পটিয়ার প্রবাসী মফিজুর রহমানের

নির্বাচনে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ -সেনাপ্রধানের

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব বজায় রাখার জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুর ও রাজশাহীতে মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর বলছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের দায়িত্ব পালনের অগ্রগতি পর্যবেক্ষণে সেনাপ্রধান রংপুর ও রাজশাহী সফর করেন। এ সময় তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

সফরকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভাগুলোতে আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সার্বিক নিরাপত্তা পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট