1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকটে পটিয়া, বন্ধ সব তেলের দোকান—চরম ভোগান্তিতে চালকরা মশার কামড়ে অতিষ্ঠ পটিয়া, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ হাজী মহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন উন্নয়ন ও গণমাধ্যম সহযোগিতায় জোর দিলেন এমপি এনামুল হক এনাম শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবদল নেতা শওকত আকবর মুন্নার জন্মদিন পটিয়ার জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবো: এনামুল হক এনাম এমপি পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পটিয়ার প্রবাসী মফিজুর রহমানের

দক্ষিণ জেলায় ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের আশাবাদ ব্যক্ত করলেন লায়ন হেলাল

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, “জনগণের চোখে-মুখে বিএনপির প্রতি যে ভালোবাসা ও আকাঙ্ক্ষা আমরা দেখছি, তাতে আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লব ঘটবে।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনামের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এদিন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যস্ততম পটিয়া থানার মোড় থেকে প্রচারণা শুরু করেন লায়ন হেলাল উদ্দিন। পরে তিনি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং বিএনপির নির্বাচনী ইশতেহারসংবলিত লিফলেট বিতরণ করেন।

সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এ অঞ্চলের জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

প্রচারণা শেষে সংক্ষিপ্ত সমাবেশে লায়ন হেলাল উদ্দিন বলেন, “দেশনায়ক তারেক রহমানের স্মার্ট, সুন্দর, আধুনিক ও ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পটিয়ার মানুষ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, ধানের শীষের জয় হবে জনগণের জয়।”

০তিনি আরও বলেন, “৫ আগস্টের পর চট্টগ্রাম এবং বিশেষ করে পটিয়ার যেসব মেধাবী ছেলে-মেয়েকে বিভিন্ন ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, বিএনপি সরকার গঠন করলে তাদের প্রত্যেকের চাকরি পুনর্বহাল করা হবে। আমরা কারও প্রতি অন্যায় হতে দেব না।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট