1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি

গাজী কে. ডি. ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

পটিয়া অফিস
পটিয়ায় প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘এসএসসি রিসেপশন এচিভার্স ২০২৫ যেখানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হবে।

অনুষ্ঠানটি আয়োজন করেছে গাজী কে.ডি. ফাউন্ডেশন। গতকাল শনিবার পটিয়া বাইপাস রোডের মিনা কনভেনশন হলে বিকেল বিকেল ৩টায় এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দুপুরে পটিয়ার একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন গাজী কে.ডি. ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসাইন, বিশেষ অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নসরুল কাদের, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দীন আহাম্মেদ,পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া,চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, আলী নেওয়াজ চৌধুরীসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঈদ উদ্দীন সাব্বির, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত, কাজী মোজাম্মেল হক, তামজিদ উদ্দীন, মো. সাঈদ হামিদ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর এ টি এম ফাউজুল কবির, সেক্রেটারি আশরাফ ইফতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট