1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় ইয়াবা সেবনে ধরা সাবেক কাউন্সিলর জুয়েল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ইয়াবা সেবনের দায়ে চট্টগ্রামের পটিয়ায় ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন পৌরসভার সাবেক কাউন্সিলর আল মনসুর চৌধুরী জুয়েল (৪২) ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম ছোটনকে (৩৮)। বুধবার (২০ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জুয়েলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। আদালত জুয়েলকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও দেড় হাজার টাকা জরিমানা এবং সহযোগী আশরাফুল ইসলাম ছোটনকে ৭ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা দেন।
আল মনসুর চৌধুরী জুয়েল ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবার নাম মৃত আল আমিন চৌধুরী। অপর আসামি আশরাফুল ইসলাম ছোটনের বাড়ি উপজেলার কেলিশহর ইউনিয়নে। তাঁর বাবার নাম মৃত খুইল্ল্যা মিয়া।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা খবর পটিয়াকে বলেন, ‘তথ্য পাওয়ার পর আমরা দ্রুত অভিযান চালাই। আটক হওয়ার সময় তাঁরা ইয়াবা সেবনে লিপ্ত ছিলেন। প্রমাণ পাওয়ার পরই তাঁদের দণ্ড দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক কাউন্সিলর জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ডের নানা অভিযোগ শোনা যাচ্ছিল। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট