1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারী আটক

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

পটিয়া অফিস

চট্টগ্রামে পটিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও বাংলা মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের প্রভাত স্টোর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ধলঘাট এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৮) কে আটক করা হয়।

জানা যায়, আটক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এদিকে মাদক সিন্ডিকেট ধরতে প্রশাসন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে। সোমবার বিকেল ৫ টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিবের নেতৃত্ব অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি, জব্দকৃত মাদক ও মাদক সেবনের জন্য ব্যবহৃত সরঞ্জাম পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

‎সেনা সদস্যরা জসিম উদ্দিনের কাছ থেকে ৫৫ লিটার বাংলা মদ, ২০ পিস ইয়াবা, একটি রামদা, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে। পটিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট