1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় চেয়ারম্যান কাশেম সহ তার দুই সহোদরকে গ্রেফতার করতে এলাকায় মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন যুবদল নেতা বুধপুরা বাজারের ব্যবসায়ী মো: জোবাইদুল ইসলাম শিমুল এর উপর নৃশংস হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে বুধপুরা বাজারে কাশিয়াইশ ইউনিয়ন বিএনপি, বুধপুরা বাজার বণিক কল্যাণ সমিতি, কাশিয়াইশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এর উদ্যোগে এক বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করে। এতে ঘটনার পিছনে ইন্ধন দাতা হিসেবে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের বিগত ৪ বারের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম তার ভাই আবুল হাসেম মেম্বার ও যুবলীগ ক্যাডার  ইদ্রিস চৌধুরীকে অভিযুক্ত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে বক্তারা। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মুহাম্মদ রেজাউল করিম, প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর সওদাগরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, বিএনপি নেতা হাজী জাহেদুল হক, হাজী আবু জাফর, আলী আকবর মেম্বার, শাহজাহান তালুকদার, কাশিয়াইশ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদা বেগম, মেম্বার লিটন দাশ, বুধপুরা বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সওদাগর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট নেতা রতন দাস,অসিত বড়ুয়া সহ স্থানীয় বুধপুরা বাজারের ব্যবসায়ী, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। এতে বক্তারা অবিলম্বে শিমুলের হামলা ও হত্যায় জড়িত সন্ত্রাসী এবং ইন্ধনদাতা গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এতে বক্তারা সাবেক চেয়ারম্যানের দখলদার বাহিনী কর্তৃক জোরপূর্বক দখলকৃত হিন্দু সম্প্রদায়ের মন্দির এ শ্নশানের জায়গা ও উদ্ধারের দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট