1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় নুরুল হককে পিটিয়ে হত্যা ৭ আসামি কারাগারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় নুরুল হক (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আরও ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী উৎপল দে জানান, বয়স বিবেচনায় ২ আসামিকে জামিন দিলেও বাকি ৭ জনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- এমরান কাইসার (২৮), মো. রহিম (২৮), মো. রিজভী (২৩), নূর নাহার (৪৮), রোজি আক্তার (২৫), জয়নাব বেগম (২৩) ও বিলকিছ আক্তার (২৭)।

এর আগে ৪নং আসামি মো. সেলিমুল হক সেলিম (৪০) কে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এ নিয়ে মামলার মোট ৮ আসামি কারাগারে গেলেন।

গত ৩০ মে সকাল সাড়ে ১১টার দিকে জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে প্রতিপক্ষের লোকজন নুরুল হকের ওপর হামলা চালায়। এ সময় লোহার রড ও ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ছেলে জামাল উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট