1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

প্রধান শিক্ষককে গতিরোধ করে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যালয়ে যাবার পথে প্রধান শিক্ষককে অটোরিকশায় বেধড়ক পিটিয়েছে সন্ত্রাসীরা। এতে ওই শিক্ষকের ডান চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া পৌরসদরের বিওসি রোডে এ ঘটনা ঘটে। হামলার খবর পৌঁছার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করেছেন।

আক্রান্ত শ্যামল কান্তি দে পটিয়া উপজেলার হাঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়টির তিন শিক্ষক শ্যামল কান্তি দে, তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া একই অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওঁত পেতে থাকা ৬–৭ জন সন্ত্রাসী অটোরিকশার গতিরোধ করে।

এসময় তারা শ্যামলকে টেনেহিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা দুই শিক্ষকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলার সময় সন্ত্রাসীদের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে খবর পেয়ে বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান। তারা আহত প্রধান শিক্ষককে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে যান। এতে স্থানীয় লোকজনও যোগ দেন।

খবর পেয়ে বেলা ১২টার দিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বিদ্যালয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহত শিক্ষককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করেন।
আহত শিক্ষক শ্যামল দে,কে হাসপাতালে দেখতে এসে সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা বলেন, ঘটনার সাথে যে বা যাহারা জড়িত থাকুক,প্রত্যাকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে বিদ্যালয়  শিক্ষক-শিক্ষার্থীরা এলাকাবাসীসহ অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পটিয়া থানা পুলিশ বিদ্যালয়ে অবস্থান করছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষকের ওপর হামলার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্কুলেও ফোর্স গেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের শনাক্তের কাজ চলছে। তাদের দ্রুত গ্রেফতার করা হবে।’

আহত প্রধান শিক্ষক শ্যামল দে সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আগেও আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে আমি পটিয়া থানায় দুটি সাধারণ ডায়েরিও করেছি।’

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষকের ওপর হামলার বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হয়েছে। বিষয়টি আমরা সিরিয়াসলি নিয়েছি। ভুক্তভোগীর করা আগের জিডির প্রেক্ষিতে নিয়মিত মামলা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট