1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

ছিনতাইকারী ছুরিকাঘাতে রিক্সা চালক নিহত

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শহীদ ওরফে সদিয়া (৩৩) নামের এক রিকশাচালক খুন হয়েছেন। নিহত শহীদ গাইবান্ধা জেলার চন্ডীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুন্দরগঞ্জ গ্রামের খাজা মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যাত্রী সেজে কয়েকজন ছিনতাইকারী শহীদের রিকশায় ওঠে। কেচিয়াপাড়া এলাকায় পৌঁছালে তারা রিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা শহীদের বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ জানান, শহীদ গত আট দিন আগে পটিয়ায় আসেন। তিনি পটিয়া এলাকায় অটোরিকশা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও রিকশা চালাতে বের হয়েছিলেন। কিন্তু যাত্রীবেশী ছিনতাইকারীদের হাতে তার মৃত্যু হলো।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি পটিয়ার বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। রাতের বেলায় সাধারণ রিকশাচালক ও পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট