1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় ডেইরি ফার্মে সংঘবদ্ধ ডাকাতি

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক ডেইরি ফার্মে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ভাটিখাইন ইউনিয়নে মাসুদ ডেইরি পোল্ট্রি অ্যান্ড ফিসারিজে এ ডাকাতির ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির সুপারভাইজার ফজলুল কাদের জানান, রাত আনুমানিক ২টার দিকে ৪–৫ জন মুখোশধারী অস্ত্রধারী ডাকাত দেয়াল টপকে ফার্মে প্রবেশ করে। প্রথমেই তারা নিরাপত্তাকর্মী সাইফুদ্দিন, সামশুল আলম, মংসিন চাকমা ও হযরত আলীর হাত-পা বেঁধে তিনতলার একটি কক্ষে আটকে রাখে। এ সময় তাদের ভয়ভীতি ও মারধর করে সিসিটিভির ডিভিআর মেশিনের অবস্থান জানতে চায় ডাকাতরা।

পরে অফিসকক্ষে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে নেয়। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ নষ্ট করার উদ্দেশ্যে ক্যামেরার ডিভিআর মেশিনও নিয়ে যায়। পুরো ঘটনায় নিরাপত্তাকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে আলামত সংগ্রহ করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট