1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ মামুন (২৪) উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

জানা গেছে, নিহত মামুন ওমান প্রবাসী ছিলেন, তবে একবছর আগে তিনি দেশে ফিরে আসেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামে ফাহিম নামে এক যুবক মামুনকে ছুরিকাঘাত করে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত মামুনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, অভিযুক্ত যুবক মোহাম্মদ ফাহিম (৩০) একই গ্রামের মোহাম্মদ আইয়ুবের ছেলে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) পটিয়ার মুন্সেফ বাজার এলাকায় নুরুল আবছার নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়।

ওই মামলা এবং অপহরণের ঘটনা নিয়ে কথা বলার জন্য মামুনকে মোবাইলে কল দিয়ে ঘর থেকে ডেকে নিয়ে যায়, কথা বলার একপর্যায়ে ফাহিম মামুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি পরিবারের পক্ষ থেকে প্রথমে আমাদের জানানো হয়নি। পরে জানতে পেরে আমরা তদন্ত শুরু করি। অভিযুক্ত ফাহিম একটি অপহরণ মামলার আসামি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, সেটা আমরা এখনো জানি না। ফাহিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট