1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় বিদেশি পিস্তল সহ ২জন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি °

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অভিযানে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় বিদেশি পিস্তলসহ ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, এর নির্দেশনায় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা শাখা, চট্টগ্রামের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসভার রেলওয়ে ষ্টেশন এর সামনে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মোটরসাইকেলে আরোহী দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল (Made in USA), ১টি ম্যাগাজিন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও সালাউদ্দিন (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট