1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় প্রায় ২কোটির টাকার ইয়াবা সহ পাঁচ মাদক কারবারি আটক মাইক্রোবাস জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা 

পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ ও ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (৮ নভেম্বর) পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়। পরে মাইক্রোবাসের ভেতর রাখা একটি ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আব্দুল্লাহ আল মামুন (৪১), মাঈন উদ্দিন (৩০), রাশেদ আলম (৩৮), জসিম উদ্দিন (৪১) ও জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

মোজাফ্ফর হোসেন বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে– এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে পটিয়া থানাধীন কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে দুটি গাড়ি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উল্টো পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে একটি মাইক্রোবাসকে আটক করেন। ওই মাইক্রোবাসে ৫ জন ছিল। তাদের কাছ থেকে ১০টি ইয়াবা এবং গাড়ির সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যে আরেকটি মাইক্রোবাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট