1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা

আইনজীবী আলিফ হত্যা ওয়ারেন্ট ভুক্ত আসামি সুকান্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা 

চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বহুল আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুকান্ত’কে বান্দরবান জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করছে,র‍্যাব-১৫ কক্সবাজার ও র‌্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান,গত বছরের  ২৫শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং ২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এসময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। পরর্বতীতে আদালত চত্বরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় একটি চেম্বার ভাঙচুর করে। বিক্ষোভের একপর্যায়ে আদালতের বিপরীতে দিকে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার উদ্দেশ্যে বিক্ষোভে অংশগ্রহণকারী চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত এবং তার অন্যান্য সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুকান্ত বান্দরবান জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার  (১৯ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার বান্দরবান সদর ধানাধীন নীলাচল যৌথ খামার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সুকান্ত (৩০), পিতা-প্রদীপ দত্ত, সাং-পূর্ব বারখাইন, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট